সার আমদানি
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
দেশের কৃষি খাতের চাহিদা মেটাতে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ইউরিয়া সার কেনা হবে। তিনটি প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।